৩ দিনের সফরে কাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল রবিবার (৭ জুন) রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি ড. খলিলুর রহমানের বিদেশে প্রথম রাষ্ট্রীয় সফর। সফরে দ্বিপক্ষীয় নানা বিষয়ের পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনসহ আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

জাতিসংঘ ও বহুপক্ষীয় কূটনীতিতে সমন্বয়ের অংশ হিসেবে টেকসই উন্নয়ন এবং জাতিসংঘের সংস্কারের মতো বিভিন্ন বিষয়ে দুই দেশের সহযোগিতা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় এই বিষয়গুলো আলোচনায় আসার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights