৩–০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
বিশ্বকাপটা স্বপ্নের মতো শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্যারাগুয়ের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে তারা। ম্যাচের শুরুতেই গোলের দেখা পেয়েছে স্বাগতিকরা। যদিও গোলটি এসেছে প্রতিপক্ষের আত্মঘাতি ভুলে।

শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

যুক্তরাষ্ট্রের দুর্দান্ত এক আক্রমণ ঠেকাতে গিয়ে ম্যাচের সাত মিনিটে নিজেদের জালেই বল জড়ান প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। মাঝমাঠ থেকে ম্যাককেনির উদ্যোগে শুরু হওয়া আক্রমণে বল যায় ক্রিশ্চিয়ান পুলিসিকের কাছে। যুক্তরাষ্ট্রের অধিনায়ক অসাধারণ দক্ষতায় দুই ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে যান এবং তৃতীয় ডিফেন্ডারকে নিজের দিকে টেনে নিয়ে ম্যাককেনির জন্য বল ছেড়ে দেন।

ম্যাককেনির টোকায় বল এগিয়ে যায় গোলমুখে। গোলরক্ষক গিল বল ঠেকাতে বেরিয়ে এলেও বিপত্তি ঘটে প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান ববাদিয়ার। বল ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই জড়িয়ে ফেলেন তিনি। এরপর ম্যাচের ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুন। ম্যাচের ৪৫ মিনিটে আবারো গোল করেন তিনি।

আত্মঘাতী গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights