৪০ ফুট উঁচু পিলার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জের একটি অটো রাইসমিলের প্রায় ৪০ ফুট উঁচু পিলারের ওপর থেকে পড়ে মহিরুল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে বোচাগঞ্জ উপজেলার আলমপুর এলাকার আর জে বি অটো রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিরুল ইসলাম (৪০) বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় বোচাগঞ্জ থানা পুলিশ মহিরুলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। বুধবার (০৫ এপ্রিল) সকাল ১১টায় নিহতের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মহিরুল ইসলাম রাইস মিলটির মূল পিলারের ৪০ ফুট উঁচুতে উঠে জমে থাকা ধান পরিষ্কার করছিলেন। সেখান থেকে পা পিছলে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights