৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় ৫ কেজি গাঁজাসহ রতন মুন্সী (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

বৃহস্পতিবার ভোর পাঁচটায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার আতাদী মহল্লার টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে কুমিল্লা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশীকালে রতন মুন্সীর কাছে থাকা ব্যাগ থেকে তিনটি প্যাকেটে মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন মুন্সী নিজেকে মাদক ব্যবসায়ী হিসেবে স্বীকার করেন। তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী নগরকান্দা গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে গাঁজা এনে ভাঙ্গা, নগরকান্দা ও সদরপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সেবীদের কাছে সরবরাহ করতেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights