৯৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে পার্থ

অনলাইন ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ সংসদীয় আসনে মোট ১১৪টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৯৪টি কেন্দ্রের বেসরকারি প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এতে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজেপি) বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ফলাফল ঘোষণা অনুষ্ঠান থেকে এসব তথ্য জানা গেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৯৪টি কেন্দ্রে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পেয়েছেন ৮৩ হাজার ২২২ ভোট। জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৬১ হাজার ৮৫৮ ভোট এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ওবায়দুর রহমান (হাতপাখা প্রতীক) পেয়েছেন ১৭ হাজার ৯৮০ ভোট।

ভোলা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৫৬৭ জন। মোট ভোটকেন্দ্র ১১৪টি এবং ভোটকক্ষ ৮৩৪টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights