ফুটবলে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বড় শাস্তির মুখে পড়েছেন এস্তেবান আন্দ্রাদা

অনলাইন ভার্সন

গত রবিবার দ্বিতীয় স্তরের লিগে হুয়েস্কার বিপক্ষে ডার্বি ম্যাচে প্রতিপক্ষ ডিফেন্ডার জর্জ পুলিদোর মুখে ঘুষি মারার ঘটনায় এই শাস্তি দেওয়া হয়। ম্যাচ চলাকালে প্রথমে ফাউলের জন্য লাল কার্ড দেখেন আন্দ্রাদা। এরপর ক্ষোভের বশে পুলিদোকে আঘাত করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সরাসরি আক্রমণের জন্য আন্দ্রাদাকে ১২ ম্যাচ এবং লাল কার্ডের কারণে অতিরিক্ত ১ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। ফলে চলতি মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না তার।

এই নিষেধাজ্ঞা জারাগোজার জন্য বড় ধাক্কা, কারণ দলটি বর্তমানে অবনমন এড়ানোর লড়াইয়ে রয়েছে। একই সঙ্গে ক্লাব ও খেলোয়াড়, উভয়কেই আর্থিক জরিমানার মুখে পড়তে হয়েছে।

ঘটনার পর আন্দ্রাদা নিজের ভুল স্বীকার করে বলেন, ‘আমি যা করেছি তা ভুল। ক্লাব, সমর্থক এবং একজন পেশাদার হিসেবে এটি ভালো বার্তা নয়। আমি আন্তরিকভাবে দুঃখিত।’

এ ঘটনায় আরও দুই খেলোয়াড় লাল কার্ড দেখেন। তারা হলেন হুয়েস্কার গোলরক্ষক দানি হিমিনেজ (৪ ম্যাচ নিষেধাজ্ঞা) এবং জারাগোজার দানি তাসেনদে (২ ম্যাচ নিষেধাজ্ঞা)। ম্যাচে ১-০ ব্যবধানে জয় পায় হুয়েস্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights