ইংলিশদের চেপে ধরে ধরেছে আফগানিস্তান

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের দেয়া ২৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপে পড়েছে ইংল্যান্ড। ইতোমধ্যে ৪ উইকেট হারিয়েছে ইংলিশরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১৯ ওভার শেষে ৪ উইকেটে ১০৮ রান।

এর আগে দিল্লির অরুণ জেটলী স্টেডিমায়ে টস হেরে ব্যাটিং করতে নেমে ৪৯.৫ বলে ২৮৪ রান তুলে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
বিশ্বকাপে আফগানিস্তান আগের দুই ম্যাচের একটিতেও জয় পায়নি। ইংল্যান্ড জয় পেয়েছে দুই ম্যাচের একটিতে। ফলে আজকের ম্যাচটি দুই দলের জন্যই গুরত্বপূর্ণ। পয়েন্ট টেবিলের সুপার ফোরে উঠতে জয় বিকল্প ভাবছে কোনো দলই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights