চুয়াডাঙ্গায় স্বর্ণ চোরাচালান মামলায় যুবকের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় স্বর্ণ চোরাচালান মামলায় মোস্তাফিজুর রহমান (৩০) নামে এক চোরাকারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এ রায় দেন।

মোস্তাফিজুর রহমান দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের লুৎফর বিশ্বাসের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ০১ সেপ্টেম্বর বিকেলে স্বর্ণ চোরাচালানের গোপন খবর পেয়ে দামুড়হুদার ঠাকুরপুর সীমান্তে অভিযান চালায় বিজিবি। এ সময় মোস্তাফিজুর চারটি প্যাকেট ফেলে পালিয়ে যান। পরে ওই প্যাকেট খুলে মেলে ১১টি স্বর্ণের বার। যার ওজন ৩ কেজি ৭৪০ গ্রাম। এ ঘটনায় ঠাকুরপুর বিওপির নায়েক সুবেদার কাজী আজাদ বাদী হয়ে মোস্তাফিজুরকে পলাতক আসামি করে দর্শনা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা একই বছরের ৩১ ডিসেম্বর মোস্তাফিজুরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। আদালত ১০ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার এ রায় ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights