দেশের চার জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা

অনলাইন ডেস্ক

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় হামুন গুরুত্বহীন হয়ে পড়ায় বৃষ্টিপাতের প্রবণতা কমেছে। তবে রাঙামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও সিলেট জেলার দু-এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে (২৫ অক্টোবর) রাত ১টায় উপকূল অতিক্রম সম্পন্ন করে, দুর্বল হয়ে চট্টগ্রামের সাতকানীয়ায় স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়। পরবর্তীতে এটি আরও স্থলের দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে বর্তমানে গুরুত্বহীন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে রাঙামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও সিলেট জেলার দু-এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটার।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে টেকনাফে ৭৩ মিলিমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights