হরতালের সমর্থনে সুপ্রিম কোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

হরতালের সমর্থনে সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। রবিবার দুপুরে মিছিলটি মাজারগেট, কদম ফোয়ারা, মৎস্যভবন হয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আব্দুল জাব্বার ভূঁইয়া, অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান প্রমুখ।

সরকার পতনের একদফা দাবি আদায়ে রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি।
র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষাসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে রাজধানীতে ৮৭টি টহল ও রাজধানীর বাইরে ১৫৯টি টহলসহ সারা দেশে ২৪৬টি টহল কার্যক্রম পরিচালনা করছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights