১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৯ নভেম্বর

অনলাইন ডেস্ক

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শনিবার সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এনটিআরসিএর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার সদস্য (যুগ্মসচিব) ড. মো. আব্দুল মান্নানের সই করা বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইটে দেওয়া হয়। বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, আগামী ৯ নভেম্বর সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। চলবে ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।

আগ্রহীরা www.ntrca.gov.bd ও ntrca.teletalk.com.bd -এ ওয়েবসাইটে দেওয়া ফরম পূরণ করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।
এতে আরও বলা হয়, প্রার্থীদের প্রথম ধাপে প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights