গাজায় রাতভর ইসরায়েলি হামলায় আরো ২০০ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক

গাজায় গত রাতে চালানো ইসরায়েলি বিমান হামলায় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৭ অক্টোবর থেকে চালানো ইসরায়েলি হামলার মধ্যে এটি ছিল ভয়াবহ।

গত রাতে গাজা উপত্যকার সাড়ে চারশ’ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী।

গাজার আল শিফা হাসপাতালের পরিচালক জানিয়েছেন, ২০০ ফিলিস্তিনি এই রাতভর হামলায় নিহত হয়েছে। এই হামলার সময় গাজার মুঠোফোন ও ইন্টারনেট সেবা বন্ধ ছিল।
ওই পরিচালক আরো জানিয়েছেন, মরদেহ ও আহতদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে তার হাসপাতাল। তিনি বলেছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights