কুড়িগ্রামে গৃহবধূকে হত্যার অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে পূর্ব নাম শ্রী আদুরী রানী বর্তমানে ধর্মান্তরিত হয়ে আমেনা বেগম (২৩) নামে এক নবমুসলিম গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার জোড়গাছ বাজার সংলগ্ন নন্দীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ও পুলিশের ধারনা, ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান,আমেনা বেগম বিগত ২০১৫ সালে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। এর আগে তার নাম ছিল শ্রী আদুরী রানী। তিনি ওই এলাকার গ্যাংচান নামে এক হিন্দু ধর্মের অনুসারীর মেয়ে। পুলিশ জানায়,আমেনার ধর্মান্তরিত হওয়ার পর ঢাকায় একটি গার্মেন্টসে চাকরী করে বাস করছিলেন।কিন্তু তার ওই স্বামীর সাথে পরে ডিভোর্স হয়।এরপর তিনি তার চিলমারীর গ্রামের বাড়িতে চলে আসেন।এরপর তার আর্থিক অস্বচ্ছলতার কারনে একটি স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা তার বসবাস করার জন্য একটি ঘর নির্মাণ করে দেয়।সেখান থেকে তাকে উপজেলা প্রশাসন ঘর নির্মাণ করে দিলে স্থায়ীভাবে সেখানে বসবাস করে আসছিলেন ওই গৃহবধূ। কিন্তু গত দুই সপ্তাহ আগে উলিপুর উপজেলার সাবেক এক বিজিবি সদস্য শাহাবুদ্দিনের সাথে দেড় লাখ টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের পর থেকে তার নতুন স্বামী শাহাবুদ্দিন দেনমোহরের নগদ দেড় লাখ টাকা নিয়ে ব্যবসার কথা বললে গৃহবধু তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটিসহ মনোমালিন্য দেখা দেয়।এরপর রবিবার রাতে স্বামী-স্ত্রী ঝগড়া করে দুজন শুয়ে পড়েন।কিন্তু সোমবার দুপুরে স্থানীয়রা ঘরের দরজার বাইরে তালাবদ্ধ দেখতে পেলে সন্দেহ হয়।পরে ঘরের ভেতরে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ দুপুরের দিকে এসে তার মরদেহ উদ্ধার করে।

চিলমারী থানার অফিসার ইনচার্জ মো. হারেছুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights