চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ-অক্সিজেন সড়কে সড়ক দুর্ঘটনায় আলভী (১৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আশরাফুল আলম (১৪) নামে আরেকজন মোটরসাইকেল আরোহী।

নিহত আলভী বায়েজিদ এলাকার নুর আহম্মদ কোম্পানির বাড়ির প্রবাসী ইকবাল হোসেনের ছেলে।

হাটহাজারীর মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিউদ্দিন সুমন বলেন, কুয়াইশ রাস্তার মাথা হলে অক্সিজেনগামী সড়কের বেল্লা বাপের ঘাট এলাকায় মোটরসাইকেলের গতি বেশি থাকার কারণে স্পিড ব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে দুইজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে আলভীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights