বিএনপির মহাসমাবেশে পুলিশ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে কর্তব্যরত অবস্থায় পুলিশ সদস্য আমিরুল হককে হত্যার প্রতিবাদ জানিয়ে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। রবিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় তারা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, পুলিশ সদস্য আমিরুল হক একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। তাকে এমন নির্মমভাবে হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। যারা পুলিশ হত্যা করছে, প্রধান বিচারপতির বাসায় হামলা চালিয়েছে, দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদেরকে সর্বোচ্চ বিচারের আওতায় আনতে হবে। পরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights