বিমান সিটের নিচ থেকে ৪ কেজি ৪২০ গ্রাম স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে পরিত্যাক্ত অবস্থায় স্বর্ণের ৪ কেজি ৪২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খরব পেয়ে তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের ৩৮টি বারের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫৪ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণ চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছিলেন। গত বুধবার রাত পৌনে আটটার দিকে শারজাহ থেকে আসা ৫ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের জি ৯৫২০ বিমানের বিভিন্ন সিট তল্লাশিকালে ৯এফ সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপ মোড়ানো দুইটি প্যাকেট পাওয়া যায়। কাস্টমস ব্যাগেজ কাউন্টারে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে প্যাকেট দুটি খুলে স্বর্ণগুলো পাওয়া যায়।

কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আবদুল মতিন তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি ফ্লাইটে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে একটি সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপ মোড়ানো দুইটি প্যাকেট ৪ কেজি ৪২০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া, স্বর্ণগুলো কাস্টম হাউসের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights