রাজশাহীতে মানবাধিকার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে জেলা প্রশাসনের আয়োজনে মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে ‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার’-শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর কোর্ট পয়েন্ট ঘুরে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) সানিয়া বিনতে আফজল, জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান মর্জিনা পারভীন, গ্ৰাম আদালত প্রকল্পের জেলা প্রতিনিধি মো. লুৎফর রহমান, জাতীয় মহিলা সংস্থা সদস্য নূরজাহান সরকার, প্রশিক্ষক তাসনিম কণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights