ফেনীতে ডাকাত দলের সদস্য গ্রেফতার

ফেনী প্রতিনিধি:

ফেনীর ছাগলনাইয়ার বল্লভপুর এলাকায় ডাকাতের প্রস্তুতিকালে অবৈধ অস্ত্রসহ সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার বল্লভপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাইফুল উপজেলার উত্তর মন্দিয়া গ্রামের সাহাব মিয়ার ছেলে।

ছাগলনাইয়া থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পুলিশ জানতে পারেন একাধিক ডাকাতি, দস্যুতা ও চুরি মামলার পলাতক আসামী সাইফুল পুনরায় ডাকাতির প্রস্তুতি নিয়েছেন। খবর পেয়েই পুলিশ ছাগলনাইয়ার বল্লভপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ সাইফুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অপরদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি আসামিরা পালিয়ে যান।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান ইমাম ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। সাইফুলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights