ছিটকে গেলেন ঋতুরাজ, ভারতের স্কোয়াডে অভিমন্যু ঈশ্বরণ

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কি টেস্ট অভিষেক হতে চলেছেন অভিমন্যু ঈশ্বরণের? হঠাৎই এমন সম্ভাবনা দেখা দিয়েছে। চোটের জন্য টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন এই ওপেনার।

গতবছর ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে দলে ছিলেন অভিমন্যু। কিন্তু অভিষেক হয়নি। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের সিনিয়র দলের পাশাপাশি রয়েছে ভারতের ‘এ’ দলও। সেই দলের সদস্য ঈশ্বরণ। ঋতুরাজের চোট তার জন্য সাপে বর।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সুযোগ পাওয়ার কথা ছিল ঋতুরাজের। কিন্তু ব্যক্তিগত কারণে সরে দাঁড়ান। এবারও প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট দলে ছিলেন। কিন্তু চোট ছিটকে দিল তাঁকে। বিসিসিআই একটি বিবৃতিতে সেটা জানিয়েও দেয়। দ্বিতীয় একদিনের ম্যাচে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান ঋতুরাজ। স্ক্যান করার পর তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়।
ভারতে ফিরে দেশতীড় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেবেন। সেখানেই রিহ্যাব করবেন। টি-২০ সিরিজ ড্র হওয়ার পর একদিনের সিরিজ ২-১ এ জেতে ভারত। বৃষ্টি বাগড়া না দিলে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বক্সিং ডেতে শুরু হবে প্রথম টেস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights