হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ লাখাই সড়কে টমটম দুর্ঘটনায় অরবিন্দু দাস (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার দুপুরে হবিগঞ্জ লাখাই সড়কের রিচি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অরবিন্দু দাস লাখাই উপজেলার মৃত অভয় চরণ দাসের পুত্র। আরবিন্দু দাস রিচি এলাকার একটি আশ্রমের সাধু বলে জানা গেছে।

জানা যায়, ওই সময় আরবিন্দু দাস একটি টমটম যোগে লাখাইয়ে তার বাড়ি যাওয়ার জন্য রওয়ানা হয়। পথিমধ্যে টমটমের চাকার সাথে তার গলার একটি কাপড় পেচিয়ে গলার বেশিরভাগ অংশ কেটে যায়। এতে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিত তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights