বগুড়ায় বিএনপির লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের দাবিতে বগুড়ায় লিফলেট ও মিছিল করেছে জেলা বিএনপি। সোমবার বিকেলে শহরের বিভিন্নস্থানে সাধারণ মানুষর মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, পৌরসভার প্যালেন মেয়র পরিমল চন্দ্র দাস, কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু প্রমুখ।
লিফলটে বিতরণকালে সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, জনগণ ড্যামি নির্বাচন চায় না। এই সরকার নির্বাচনের নামে তামাশা করছে। তাদের পাতানো নির্বাচনে বগুড়াবাসি অংশগ্রহন করবেন না। কারণ বগুড়া বিএনপির ঘাটি।
লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিলটি শহরের ঝাউতলা এলাকা থেকে বড়গোলা মোড় হয়ে নামাজগড় গিয়ে শেষ হয়। এতে বিএনপিসহ অঙ্গসহযোগি সংগঠনের শতাধিক নেতাকর্মীরা অংশ নেয়।
উল্লেখ্য, হরতাল-অবরোধের পর থেকে এই প্রথম বগুড়া শহরের প্রধান প্রধান সড়কে বিএনপি প্রকাশ্যে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করে।
