মাগুরায় দুই ভাইকে গলা কেটে হত্যা, আটক ৩
মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে পানিঘাটা মধ্যপাড়া মাঠে পূর্ব বিরোধের জের ধরে আপন দুই ভাইকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন-প্রধান সন্দেহভাজন আশিকুর রহমান, সুবজ মোল্যা ও হৃদয় মোল্যা।
সোমবার বিকালে মাগুরার পুলিশ সুপারের কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ ঘটনায় প্রধান সন্দেহভাজন আশিকুর রহমানসহ তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তাদের দুইজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। আটক আশিকুর পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে
তবে এ ঘটনায় পারিবারিকভাবে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকিদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
