সড়ক বন্ধ করে প্রচারণা, স্বতন্ত্র প্রার্থী সামশুলকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রচারণায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীকে জরিমানা করা হয়েছে।

বুধবার বিকাল ৩টার দিকে পটিয়া পৌর সদরের গোবিন্দরখীল এলাকায় ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারণায় সড়কে যানজট সৃষ্টি করে যান চলাচলে বাধা প্রদান করায় সামশুল হক চৌধুরীকে ২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ বলেন, স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী পটিয়ার গোবিন্দরখীল এলাকায় সড়কে যানযট সৃষ্টি করে বিঘ্ন ঘটায় তাকে অর্থদণ্ড করা হয়েছে। এসময় আমরা সঙ্গে সঙ্গে গিয়ে তা বন্ধ করে দিয়েছি। যেহেতু নির্বাচনী বিধিমালায় স্পষ্ট উল্লেখ আছে সড়ক-মহাসড়কে কোন ধরনের বাঁধা সৃষ্টি করে প্রচার-প্রচারণা করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights