বোয়ালমারীতে অসহায় পরিবারে ঈদ উপহার বিতরণ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার বিতরণকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে দিয়েছিলেন স্বাধীনতা আর তারই কন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশকে দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। বৈশ্বিক মহামারিতে বিশ্বের অনেক দেশই মন্দা অবস্থা হয়ে পড়েছে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রয়েছে। বিভিন্ন খাতে দেশে দৃশ্যমান উন্নয়ন অব্যাহত রেখেছেন।
শনিবার ফরিদপুরের বোয়ালমারী পৌর বাস টার্মিনালে ঈদ উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সামগ্রী বিতরণকালে মন্ত্রী আব্দুর রহমান কথা গুলো বলেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহবায়ক সেলিম রেজা লিপন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, থানা অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মাজহানুর রহমান, ফরিদপুর জেলা যুবলীগের সদস্য শরীফ সেলিমুজ্জামান লিটু, দাউদুজ্জামান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আক্তার তপন প্রমুখ। এর আগে সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান মধুখালী ও আলফাডাঙ্গায় দুই হাজার অসহায় ও দুস্থদের মাঝে এসব খাদ্য সামগ্রী ঈদ উপহার বিতরণ করেন।
