আন-পানাই নদীতে ব্রিজ নির্মাণের দাবিতে কৃষকদের মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি

এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকিতে যাতায়াতের সুবিধার্থে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক, জেলেসহ জনসাধারণ। শুক্রবার দুপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কৃষক এস এম আলীর পরিচালনায় ও মো. এলাইছ মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব রাখেন কৃষক সোহাগ মিয়া, লিয়াকত আলী, নিজাম উদ্দীন, গিয়াস মিয়া, জিতু মিয়া, সমছু মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, হাওরে আন-পানাই নদীর দুগাঙ্গা নামক স্থানে একটি ব্রিজ না থাকায় আমরা দীর্ঘ দিন ধরে যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছি। বোরো মৌসুমে কৃষকরা এই নদী পারাপার করে মাঠে কাজ করতে যায়। ব্রিজ না থাকায় শীত মৌসুমে কৃষক, রাখাল, জেলেসহ সাধারণ মানুষকে পানিতে ভিজে নদী পারাপার হতে হয়। এতে বিশেষ করে অসুস্থ কৃষক, জেলে ও রাখালের গবাদিপশু আরো অসুস্থ হয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights