সিলেটে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার কানাইঘাট উপজেলার সুরইঘাট বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভোট বর্জনের আহ্বান জানিয়ে সুরইঘাট বাজারে মশাল মিছিল বের করেন। তখন পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাঁধে। বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।
একপর্যায়ে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর চড়াও হলে ত্রিমুখী সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে কানাইঘাট থানার এসআই সনজিত কুমার রায়সহ সকল পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights