পেট্রোল ঢেলে ঘুমন্ত ভাতিজাকে পুড়িয়ে হত্যা, ভাবি দগ্ধ

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘুমন্ত অবস্থায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে ভাবি-ভাতিজাকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে আপন দেবরের বিরুদ্ধে। আগুনে সাত মাসের শিশু ভাতিজা আব্দুর রহিম মারা গেছে।

অগ্নিদগ্ধ ভাবি ফাতেমা বেগমকে (২৮) গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার (৬ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বেথুড়ী ইউনিয়নের নড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। অগ্নিদগ্ধ আসমা বেগমের স্বামী মো. মোরাদ মোল্যা জানান, তার আপন ভাই হোসাইন মোল্যা তার স্ত্রী ফাতেমা বেগম ও শিশু সন্তান আব্দুর রহিমকে পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শিশুপুত্র পুড়ে মারা যায় এবং স্ত্রী আসমা গুরুতর আহত হয়। পরে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে পারিবারিক দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights