শ্বশুরের মৃত্যুর শোকে পুত্রবধূর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে অসুস্থ শ্বশুরের মৃত্যুর শোক সইতে না পেরে পুত্রবধূ ছমিরন বেগমের (৪৩) মৃত্যু হয়েছে। চিকিৎসকের ধারণা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। আজ নিজ গ্রামে সকাল ১১টায় দু’জনের দাফন কার্য সম্পন্ন করা হয়।

শনিবার বিকালে ঘোড়াঘাট উপজেলার কালিঞ্জিরা (ওহিউড়া) গ্রামে প্যারালাইসিসহ শারীরিক নানা রোগে আক্রান্ত হয়ে সাহেব আলী (৭১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।
এর কিছু সময় পর শ্বশুরের মৃত্যুর শোক সইতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে পুত্রবধূ ছমিরন বেগম। পরে তাকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক পার্থ জ্বীময় সরকার তাকেও মৃত ঘোষণা করেন। ছমিরন বেগম দীর্ঘ দিন থেকে ডায়াবেটিকস ও হার্টের সমস্যায় ভুগছিলেন বলে জানা যায়।

মৃত শ্বশুর সাহেব আলী ওই গ্রামের মৃত কসর আলী ছেলে এবং পূত্রবধূ ছমিরন বেগম তার পুত্র মো. ছানাউল মিয়ার স্ত্রী।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ একই পরিবারের শ্বশুর ও পুত্রবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights