বগুড়ায় যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় নেশাগ্রস্ত ভবঘুরে আলতা মিয়া ওরফে রকি (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে শহরের সাতমাথা এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

আলতা মিয়া ফরিদপুর জেলার মধুখালীর বাঘাট মুন্সিপাড়া এলাকার বাবলু মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে বগুড়া শহরের সেউজগাড়ি রেলকলোনী এলাকায় বসবাস করতো।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক শাহীনুজ্জামান জানান, আলতা মিয়া ওরফে রকি নেশাগ্রস্ত ভবঘুরে ছিল। তার হাতে ও পায়ে ইনফেকশনের ফলে গুরুতর অসুস্থ হয়। প্রাথমিক তদন্তে অসুস্থতার কারণে সে মৃত্যুবরণ করেছে বলে জানা গেছে।
মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights