ঝিনাইদহে হামলার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে হোটেল রেস্তোরাঁ কনফেকশনারি মালিক সমিতির সাধারণ সম্পাদক নিতাই ঘোষের উপর হামলার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে হোটেল রেস্তোরাঁ কনফেকশনারি মালিক সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে সমিতির সভাপতি আবিদুর রহমান লালু মিয়া, সহ-সভাপতি সুব্রত ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক অলিপ ঘোষসহ হোটেল মালিক, শ্রমিক ও কর্মচারীরা অংশ নেয়।
সে সময় বক্তারা হোটেল রেস্তোরাঁ ও কনফেকশনারি মালিক সমিতির সাধারণ সম্পাদক নিতাই ঘোষের উপর হামলাকারিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
