পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত

অনলাইন ডেস্ক

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। বেড়েছে ঘনকুয়াশা আর হিমশীতল বাতাস। এতে কনকনে শীতে দুর্ভোগ আরও বেড়েছে।

শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২২ দশমিক ২ ডিগ্রি।

দিনভর উত্তরের হিমশীতল বাতাসে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। বেশি দুর্ভোগে পড়েছেন রিকশা ভ্যানচালক, কৃষি শ্রমিকসহ কর্মজীবী মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, মেঘাচ্ছন্ন আকাশ আর ঘনকুয়াশার কারণে প্রায় দুই সপ্তাহ ধরে ঠিকমত সূর্যের দেখা নেই। শুক্রবার সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি। দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ২২ দশমিক ২ ডিগ্রি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights