বান্ধবীকে নিয়ে মাওয়া ঘুরতে গিয়ে ফেরা হলোনা জবি শিক্ষার্থীর

জুনায়েদ মাসুদ, জবি প্রতিনিধি;

মোটরসাইকেল দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অভিজিৎ হালদার মারা গেছেন। আহত হয়েছেন আরেক শিক্ষার্থী।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া হাইওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যান তিনি।

অভিজিৎ হালদার বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়।

তার সহপাঠীরা জানান, শুক্রবার দুপুর ১২টায় বান্ধবীকে নিয়ে মোটরসাইকেলে করে মাওয়া থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু টোল প্লাজার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান অভিজিৎ হালদার।

সহপাঠীরা আরও জানান, তার সঙ্গে থাকা অনন্যা হালদার অন্তু নামের আরেক শিক্ষার্থীও গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন রয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শিক্ষার্থীর মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights