ইজিবাইক চালককে হত্যায় গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক

শরীয়তপুরের সখিপুর থানা এলাকায় ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারী আরিফসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। তারা হলেন মূল পরিকল্পনাকারী আরিফ (২২), তার সহযোগী পারভেজ বেপারী (২৬) ও সজিব বেপারী (২২)। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের নারায়ণগঞ্জ সদর ও ঢাকার বনানী থানাধীন এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর নেপথ্যের কারণ ও এ ঘটনায় কারা কারা জড়িত ছিল তার আদ্যোপ্রান্ত জানিয়েছে গ্রেফতারকৃতরা।

শুক্রবার দুপুরে রাজধানীর টিকাটুলিতে র‌্যাব-৩ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় জানান অধিনায়ক লে. ক. আরিফ মহিউদ্দিন।

তিনি জানান, এ মামলার অন্য তিন আসামি আশরাফুল দেওয়ান, মাহাবুব বেপারী ও ইউসুফসহ অন্যান্য অজ্ঞাত পরিচয় আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights