কবিতা: অভিমানী মন

আজ নির্জন দুপুরে কলসখানি ডাকে
চলরে প্রবাহিণী নদীর ঘাটে,
অধুনা বিজন দুপুরে করে না কেউ আসা -যাওয়া
নিরবে শোনে না বাতাস আমার গীত গাওয়া।

পড়ার টেবিল টাও আজ ক্রন্দন করে বলে
কেন করছো অবহেলা ,হারিয়েছো কোন আধারে?
বললাম,ওগো তুমি সঙ্গী আমার নির্ঘুম রাতে
স্মরণ করি তোমায় আমার প্রভাতে।

আরে,ঘরের আয়নাটাও আজ হয়েছে অভিমানী
হে আয়না ,তুমি কি ছিলে আমার অন্তর্যামী?
বদনখানি ফাঁকি দিয়ে কখনো মনকে দ্যাখোনি
যদিও আমার কান্নায় তুমি হাসোনি।

আরে মা,কেন যেতে বারণ করো আমায়?
কি আছে বলো তোমার?
ভাঙা একটা বাড়ি
বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি
শহরের সুখকর অট্টালিকায় ভালোই আছি আমি
অযথা আমায় জ্বালাতন করো তুমি।

লেখিকা: সুরাইয়া অনু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights