নরসিংদীতে আন্দোলনের মুখে প্রধান শিক্ষককে বদলি
নরসিংদী প্রতিনিধি
অবশেষে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত সেই প্রধান শিক্ষক শিউলি আক্তারকে বদলি করা হয়েছে। দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতিসহ বিভিন্ন অভিযোগ ও শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে তাকে বদলির আদেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
সোমবার সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সরকারি মাধ্যমিক শাখা এর সহকারী পরিচালক (মাধ্যমিক-১) দুর্গা রানী সিকদার স্বাক্ষরীত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তারকে কালিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গাজীপুরে এবং ওই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল আহেদকে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরবর্তী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বদলিভিত্তিক পদায়ন করা হয়েছে।
