যাওয়ার আগে কী বলে গেছেন মাশরাফি?

অনলাইন ডেস্ক
টানা ৫ হারের পর কঠিন সময় পার করছে সিলেট স্ট্রাইকার্স। এমন পরিস্থিতিতে রাজনৈতিক ব্যস্ততায় বিপিএলের চলতি আসর থেকে বিরতি নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

দল ছেড়ে যাওয়ার আগে সতীর্থদের কিছু বলেছে কিনা মাশরাফি এমন প্রশ্নের জবাবে গতকাল রেজাউর রহমান রাজা বলেন, ‘মাশরাফি ভাই যেহেতু আমাদের অধিনায়ক ছিলেন, যাওয়ার আগে আমাদের মোটিভেশনাল মেসেজ দিয়ে গেছেন। এমন ক্রিকেটে হতেই পারে। আরও যেহেতু সাত ম্যাচ বাকি, আমাদের ম্যাচ বাই ম্যাচ ফোকাস করাটা আসলে জরুরি।’

নতুন অধিনায়ক মিঠুন প্রসঙ্গে রাজা বলেন, ‘এখনও পর্যন্ত উনার সঙ্গে আমাদের বসা হয় নাই। মাশরাফি ভাই গতকাল মনে হয় চলে গেছেন। তো মিঠুন ভাইয়ের সঙ্গে মিলে সবাই আজকে অনুশীলন করেছে। টিম মিটিংয়ে হয়তোবা আমাদের কথাবার্তা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights