বিয়ের একদিন পরই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের এক দিন পর বাড়ির পাশের মরিচ ক্ষেত থেকে ওমর আলী (২৪) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি দেশীয় ধারালো দা উদ্ধার করেছেন মহিপুর থানা পুলিশ। নিহত ওমর ওই গ্রামে শাহজাহান ফরাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ওমর আলীর নতুন বউকে বাড়িতে নিয়ে আসা হয়। ভোররাতে নামাজ পড়ার জন্য ওমর ঘর থেকে বের হন। সকালে স্থানীয়রা মরিচ ক্ষেতে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
মহিপুর থানার ওসি মো.আনোয়ার হোসেন তালুকদার জানান, রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় দা উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights