গাইবান্ধায় ফেনসিডিলসহ গ্রেফতার ১

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফেনসিডিলসহ মালেকা বেওয়া (৭৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের বকচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ। গ্রেফতার মালেকা বেওয়া বগুড়া সদর উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় আজ বেলা ১১টার দিকে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী চালায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ। এসময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে বগুড়াগামী যাত্রী মালেকা বেওয়াকে ৪০ বোতল ফেন্মিডিলসহ গ্রেফতার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, গ্রেফতার মালেকার বিরুদ্ধে বগুড়া সদর, কাহালু, শেরপুর থানায়, নওগাঁর বদলগাছী থানায়, দিনাজপুরের হাকিমপুর থানায় মাদকদ্রব্য আইনের মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে। মালেকার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights