বৈশাখীর ‘সকালের গানে’ গাইবেন অদিতি

অনলাইন ডেস্ক

বৈশাখী টেলিভিশনের ‘সকালের গান’ অনুষ্ঠানে গান গাইবেন অদিতি আরশী। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮.২০ মিনিটে।

অনুষ্ঠানটির প্যানেল প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন ঝিলিক। অদিতি আরশী মূলত আধুনিক গানের শিল্পী। কিন্তু সব ধরনের গানেই তিনি অভ্যস্ত। এদিন প্রচার হবে তার গাওয়া ৯টি গান।

অদিতি আরশী বলেন, গানগুলো গেয়ে নিজের কাছে ভালো লাগছে। গানগুলো দর্শকদেরও খুব ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights