জয়পুরহাটে সাইজ ভেদে গোলাপ বিক্রি হচ্ছে ৫০-১০০ টাকা

জয়পুরহাট প্রতিনিধি

বসন্ত আর ভালোবাসা দিবসে প্রিয় মানুষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে পছন্দ করেন তরুণ-তরুণী থেকে শুরু করে প্রায় সবাই। বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল থেকে জয়পুরহাট শহরের বিভিন্ন ফুলের দোকানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে এবার সেই ফুল কিনতে গিয়ে বিপাকে পড়ছেন প্রেমিক-প্রেমিকা, তরুণ-তরুণীরা।

ফুল নিতে আশা আফরিন জাহান নামে এক তরুণী বলেন, আজকের দিনটাই ব্যতিক্রম, প্রিয় মানুষের সাথে সময় কাটানোর জন্য অপেক্ষা করি। আজ ফুল কিনলাম। গতবারের চেয়ে ফুলের দাম অনেক বেশি।

তালিম মাহমুদ অনিক নামে এক তরুণ বলেন, ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার জন্য নই। বাবা মা ভাই বোন সকলের জন্য। ফুলের দাম অনেক বেশি, এক গোলাপ ১০০ টাকা দিয়ে কিনলাম।
আবির নামে এক জন বলেন,পড়াশোনা করি, আমি বেকার। ফুলের দাম বেশি হওয়ার কারণে ফুল নিতে পারলাম না। দোকান থেকে চলে চাচ্ছি।

শহরের ফুল ব্যবসায়ী বিধান দাস বলেন, বসন্ত আর ভালোবাসা দিবস এক সাথে হওয়ায় বিভিন্ন ধরণের ফুল দোকানে সংগ্রহে রয়েছে। গত বছর এক গোলাপ ২০ থেকে ৩০ টাকা বিক্রি করলেও এবার সাইজ ভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত এক গোলাপ বিক্রি করছি।

ফুল ব্যবসায়ী আমিনুর রহমান বলেন, এই দিনে দোকানে ফুল নিতে ভিড় করছে বিভিন্ন বয়সের মানুষ। আজ বেচা-কেনা অন্যদিনের তুলনায় অনেক বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights