লাজিওর বিপক্ষে হার, বায়ার্ন শিবিরে হতাশা

অনলাইন ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে প্রথম লেগে লাজিওর বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে থমাস টুখেলের দল। পেনাল্টি থেকে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন চিরো ইম্মোবিলে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ম্যাচের শুরুতেই এদিন বায়ার্ন মিউনিখকে অচেনা লাগছিল। বল দখলের লড়াইয়ে মোটেই নিজেদের আসল খেলাটা দেখাতে পারেনি বায়ার্ন। ৬১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৭টি শট নেয় বায়ার্ন। এর একটিও যায়নি লক্ষ্যে। বিপরীতে লাজিও ১১ শটের চারটি রেখেছে লক্ষ্যে।

ম্যাচের ৬৯তম মিনিটে পেনাল্টি পায় লাজিও। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন ইম্মোবিলে। ডি বক্সে ইসাকসেনকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন দায়ল উপেমেকানো। তাতেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেই সঙ্গে ১০ জনের দলে পরিণত হয় বায়ার্ন। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে লাজিও।
আগামী ৫ মার্চ বায়ার্নের মাঠে হবে ফিরতি লড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights