কারাগার থেকে বেরিয়েই মির্জা ফখরুল বললেন, আন্দোলন অব্যাহত থাকবে

অনলাইন ডেস্ক
গ্রেফতার হওয়ার সাড়ে তিন মাস পর জামিনে আজ বৃহস্পতিবার কারামুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গ্রেফতার হওয়ার সাড়ে তিন মাস পর জামিনে আজ বৃহস্পতিবার কারামুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিকাল সাড়ে ৩টার দিকে মুক্তি পান তিনি।

মুক্তি পাওয়ার পর নেতাকর্মীরা ফুল ছিটিয়ে মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘নেতাকর্মীদের হতাশার কিছু নেই। ৭ জানুয়ারির একপক্ষীয় নির্বাচন করে সরকারই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির কোনো ক্ষতি হয়নি।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে গত ২৮ অক্টোবর এবং এর পরের সংঘর্ষ ও সহিংসতাকে কেন্দ্র করে ১১টি মামলা হয়। এর আগে ১০টিতে তিনি জামিন পেয়েছেন। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় তার জামিন গতকাল মঞ্জুর করে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights