বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পিকনিকের একটি বাসের ধাক্কায় মফিজ উদ্দিন (৬৪) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিক উপজেলার তালসারি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মফিজ উদ্দিন দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের মৃত তৈয়ব আলির ছেলে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর বলেন, মফিজ উদ্দিন সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে তালসারি গ্রামের ফসলের মাঠে যাচ্ছিলেন। ঘটনার সময় তালসারি মোড়ে পৌঁছালে দ্রুতগতির একটি পিকনিকের বাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights