বিরল ঘটনা, পুরুষ সঙ্গী ছাড়াই অন্তঃসত্ত্বা শাপলাপাতা মাছ!

অনলাইন ডেস্ক

ঘটনাটি মানুষের না হলেও অন্তঃসত্ত্বা প্রাণীটি স্তন্যপায়ী। এটি একটি শাপলাপাতা মাছ, যা মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার অ্যাপালাচিয়ান এলাকায় অ্যাকুয়ারিয়ামে বাস করছে দীর্ঘ দিন ধরে।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, শার্লট নামের ওই শাপলাপাতা মাছটি জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছে ওই অ্যাকুয়ারিয়ামে।

সমুদ্রের তলদেশে যেখানে মাছটির থাকার কথা, সেই দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে এখন এই মেয়ে মাছটি রয়েছে ২ হাজার ৩০০ মাইল দূরে। অন্তত বিগত আট বছরে তার প্রজাতির কোনও পুরুষ সঙ্গীর সঙ্গে থাকেনি শার্লট নামের ওই শাপলাপাতা মাছটি।
অ্যাকুয়ারিয়ামের মালিক বলেন, “এখানেই এক বিস্ময়। শাপলাপাতা মাছটি বর্তমানে অন্তঃসত্ত্বা। তার গর্ভে চারটি পোনা আছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এগুলো জন্ম নিতে পারে।”

হেন্ডারসনভিলের মেইন স্ট্রিটের অ্যাকুয়ারিয়াম অ্যান্ড শার্ক ল্যাবের নির্বাহী পরিচালক ব্রেন্ডা রামার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আমাদের মেয়েটি (মাছ) বলছে, হ্যাপি ভ্যালেনটাইনস ডে! কিছু পোনা আছে!”

শাপলাপাতা মাছ নিয়ে কাজ করেন, এমন এক বিশেষজ্ঞ বলেন, ওই ট্যাংকে থাকা ছোট্ট পাঁচটি হাঙরের মধ্যে যেকোনও একটির সঙ্গে শার্লটের মিলিত হওয়া অসম্ভব।

যদিও বিভিন্ন খবরে বলা হচ্ছে, কোনও আন্তপ্রজাতির সঙ্গে মিলিত হওয়ার ফলে শার্লট অন্তঃসত্ত্বা হতে পারে।

জানা গেছে, যে অ্যাকুয়ারিয়ামটিতে ওই শাপলাপাতা মাছটি রয়েছে, সেটি ব্রেন্ডা রামারের অলাভজনক শিক্ষামূলক দল ইসিসিও পরিচালনা করে। এদের কাজ হল স্থানীয় স্কুলশিক্ষার্থীসহ অন্যদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলা।

এ ঘটনায় এখন সবচেয়ে বড় শিক্ষা হল যৌনসংসর্গ ছাড়া (পার্থেনোজেনেসিস) নিষিক্ত ডিম থেকে বংশ বৃদ্ধি পায়, যেখানে পুরুষের কোনও জিনগত অবদান নেই।

কিছু পোকামাকড়, মাছ, উভচর প্রাণী এবং সরীসৃপ প্রাণীর মধ্যে এই ধরনের বিরল এ ঘটনা দেখা গেলেও স্তন্যপায়ীদের মধ্যে আগে দেখা যায়নি। এই তালিকায় ক্যালিফোর্নিয়া কনডর পাখি, কোমোডো ড্রাগনস এবং হলুদপেটের সাপও রয়েছে।

আটলান্টার জর্জিয়া অ্যাকুয়ারিয়ামের গবেষণাবিজ্ঞানী ক্যাডি লিয়নস বলেন, শার্লটের গর্ভাবস্থাই একমাত্র নথিভুক্ত উদাহরণ। এই প্রজাতির বাইরে তিনি এমন কোনও ঘটনা আর জানেন না।

ব্রেন্ডা বলেন, তিনি ও অন্যরা প্রথমে ভেবেছিলাম শার্টলের পেটে বিস্কুট আকৃতির একটি টিউমার হয়েছে। পরে আলট্রাসাউন্ড করে দেখা যায় এটি অন্তঃসত্ত্বা।

শার্টল বর্তমানে যে ট্যাংকে আছে, সেখানে প্রায় ২ হাজার ২০০ গ্যালন (৮ হাজার ৩০০ লিটার) পানি আছে। সন্তান প্রসব করার পর বাচ্চাসহ সেটিকে প্রায় দ্বিগুণ বড় ট্যাংকে স্থানান্তর করা হবে।

মানুষ যাতে এদের সরাসরি দেখতে পায়, সে জন্য লাইভ ক্যামেরা রাখার চিন্তাও করছে কর্তৃপক্ষ। সূত্র: সিবিএস নিউজ, এবিসি নিউজ, এনপিআর, ফিজ ডট ওআরজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights