কালিয়াকৈরে কিশোরের লাশ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে নাজমুল হোসেন নামে এক কিশোরের আত্মহত্যার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। শনিবার সকালে উপজেলা পল্লী বিদ্যুৎ বাথান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত কিশোর টাঙ্গাইলের মধুপুর থানার লাউফুলা গ্রামের আরিফ হোসেনর ছেলে নাজমুল হোসেন (১৪)। সে উপজেলার পল্লীবিদ্যুৎ বাথানবাড়ি এলাকার দুলাল উদ্দিনের বাসায় বাবা-মায়ের সাথে ভাড়া বাসায় বসবাস করতেন। বাথানবাড়ি আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে নাজমুল হোসেন তার বাবা আরিফ হোসেনের কাছে ৫০০ টাকা চায়। বাবা আরিফ হোসেন টাকা দিতে অস্বীকার করায় নাজমুল হোসেন রাগান্বিত হয়ে নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে দীর্ঘক্ষণ ছেলের কোনো সাড়াশব্দ না পেয়ে নাজমুল হোসেনের মা নাসিমা বেগম স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে দেখতে পান নাজমুল হোসেন তার মায়ের ওড়না গলায় পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আছে।
পরে স্থানীয়রা নাজমুল হোসেনের গলায় পেঁচানো ওড়না কেটে তাকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক নাজমুল হোসেনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেন।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক সাজিদ আহম্মেদ জানান, মায়ের ওড়না গলায় পেঁচিয়ে নাজমুল হোসেন আত্মহত্যা করেছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়া লাশ নেওয়ার জন্য আবেদন করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights