জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোস্তাক আহমেদ (৪২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় জয়পুরহাট সদর উপজেলার সরকাপুকুর এলাকার চৌমুহনী-মাধাইনগর সড়কের এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত পথচারী মোস্তাক আহমেদ জয়পুরহাট সদর উপজেলার পাইকড় গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

ওসি হুমায়ূন কবির জানান, মোস্তাক আহমেদ পায়ে হেঁটে চৌমুহনী বাজারে যাচ্ছিলেন। পথে সরকাপুকুর এলাকায় চৌমুহনীগামী আলু বোঝাই একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মোস্তাক আহমেদ ঘটনাস্থলেই মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights