জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় ক্যাম্পাসের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন মোহাম্মদ তানভীর কায়ছার।
জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক সঞ্জয় কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রায়, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন আক্তার এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক মোহসিনা হোসাইন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রভোস্টসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights