সেনেগাল উপকূলে নৌকাডুবে ২০ অভিবাসীর মৃত্যু

অনলাইন ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে প্রায় ২০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নৌকাটিতে প্রায় ৩০০ জন আরোহী ছিলেন। নৌকাডুবির এ ঘটনায় এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর সেনেগালের উপকূলে নৌকা ডুবে প্রায় ২০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রী আমাদু বা বৃহস্পতিবার জানিয়েছেন। গত বুধবার সেন্ট-লুইস শহরের কাছে অভিবাসীবাহী এই নৌকাটি ডুবে যায়।
অ্যালার্ম ফোন নামে অভিবাসীদের সহায়তাকারী একটি পরিষেবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বার্তায় বলেছে, বুধবার সেন্ট-লুইস শহরের কাছে ডুবে যাওয়ার আগে নৌকাটি প্রায় ৩০০ জন লোককে বহন করছিল এবং কেউ কেউ তীরে পৌঁছাতে পারলেও অন্যরা এখনও নিখোঁজ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights