যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহদাতকে ১৩ বছর পর নগরের বন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৭ গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. শাহদাত হোসেন (৩৮) লক্ষীপুর জেলার ধারাপুর এলাকার মৃত নুরুল আমিনের ছেলে। গ্রেফতারের তাকে লক্ষীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার বলেন, ঢাকার খিলগাঁও থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. শাহদাত হোসেন নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকা থেকে র‌্যাব-৭ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন শাহাদাত গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৩ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights