গাজীপুরে আগুনের ঘটনায় দগ্ধ আরেকজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

গাজীপুরে আগুনের ঘটনায় স্বামীর পর দগ্ধ স্ত্রী নার্গিস খাতুন (২২) মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬ জনে। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে মারা যান দগ্ধ নার্গিস খাতুন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আবাসিক চিকিৎসা ডা. পার্থ শঙ্কর শংকর পাল বলেন, নার্গিস খাতুনের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।

মৃতা নার্গিস আক্তার সিরাজগঞ্জ শাহজাদপুর বেড়াকোলা খাপারা গ্রামের মৃত মহিদুল খানের স্ত্রী। তার বাবার নাম আব্দুর রাজ্জাক। তিনি স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন। এক ছেলের জননী ছিলেন তিনি।
এর আগে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে রবিবার সকাল সাড়ে পাঁচটায় মারা যান আরিফুল ও একই দিন সকাল পৌনে সাতটায় আইসিইউতে মারা যান মৃতা নার্গিসের স্বামী মহিদুল খান।

এর আগে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত আটটার দিকে মারা যায় তৈয়বা (৪)। তার ভাই তাওহিদ (৬) দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। গত শনিবার সকাল সাড়ে আটটার দিকে মারা যান মো. মুনসুর আলী আকন্দ (৪৫)। এর আগে গত শুক্রবার সকাল দশটায় মো. সোলেমান মোল্লা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights